ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১ কোটি ৫৫ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রঘুরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ১ হাজার ৬৩৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লক্ষ ২৩ হাজার টাকা।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
এসআর/এমএ