ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দেশেই উৎপাদিত হবে রেমডেসিভি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২০, ১০:৪৫ এএম আপডেট: ০৫.০৫.২০২০ ১২:৩০ পিএম
করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় এন্টিভাইরাল ওষুধ রেমডেসিভির উৎপাদনের অনুমতি পেয়েছে বাংলাদেশের ৬টি কোম্পানি।

ওষুধ প্রশাসন রোববার তাদের এই অনুমতি দেয়।

কোম্পানীগুলো হলো, বেক্সিমকো, বীকন, এসকেএফ (এসকে-এফ), ইনসেপ্টা, স্কয়ার ও হেলথকেয়ার।

চলতি মাসের দ্বিতীয়ার্ধেই রেমডেসিভির পাওয়ার আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারে সাফল্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সেখানকার বিজ্ঞানীরা। অন্যান্য ওষুধের চেয়েও এটির ব্যবহারে সুস্থতার হার ৩০ শতাংশ বেশি।

এছাড়াও, মানবদেহের কোষের মধ্যে প্রবেশ করে ভাইরাসের বৃদ্ধি রুখে দেয়ার মতো ক্ষমতাও ওষুধটির আছে বলে বলা হচ্ছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধ তৈরি করা সংস্থা গিলিড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও'ডেকে সঙ্গে নিয়ে ঔষধটি অনুমোদনের ঘোষণা দেন। 

ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা আক্রান্তদের মধ্যে রেমডেসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝