ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মাদারীপুরে জ্বর শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধার মৃত্যু, বাড়ি লকডাউন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৭:১১ পিএম
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকার মহর আলী শেখ (৬০) জ্বর, শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  তার বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মিঠুন জানান, জ্বর, শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে রোববার দুপুরে হাসপাতালের জরুরী বিভাগে একজন রোগী আসেন। তিনি জরুরী বিভাগে বসে আমরা চিকিৎসা সেবা দেয়ার সময়  তিনি মারা যান। আমরা তার দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কি-না তা নির্নয়ের জন্য নমুনা সংগ্রহ করে রেখেছি। করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা ঢাকায় আইইডিসিআর পাঠানো হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরীন জানান, উপজেলার পাইকপাড়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকার মহর আলী শেখ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় তার শরীরের অবস্থা নির্ণয়ের চেষ্টা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে জরুরী বিভাগের থাকা অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। 

এমএসএস/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝