ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
শুধু একটি মুঠোফোন বার্তায় খাদ্য পৌঁছে দিচ্ছে পুলিশ
✎ মোঃ মোস্তাফিজুর রহমান রুমন
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ১২:২৩ এএম আপডেট: ১২.০৪.২০২০ ১:৩৬ পিএম
শুধু মাত্র একটি মুঠোফোন বার্তায় খিলগাঁও ও রামপুরা থানা এলাকায় খাদ্য সঙ্কটে থাকা অসহায় গৃহবন্দি মানুষকে নিত্যপণ্য ও খাদ্য পৌঁছে দিচ্ছে পুলিশ।

খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলীর এমন উদ্যোগ এরই মধ্যে সাড়া ফেলেছে খিলগাঁও ও রামপুরা এলাকায়। সম্প্রতি তার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাস পাঠকদের জন্য হবুহু তুলে ধরা হলো।


প্রিয় সুহৃদ,
(খিলগাঁও ও রামপুরা থানা এলাকার সম্মানিত  অধিবাসীগন)।।।। 
সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক কারনে, খিলগাঁও  জোনের উদ্যোগে, নিজস্ব ব্যবস্থাপনায়, খাদ্যসঙ্কটে থাকা, অসহায় ঘরবন্দি মানুষের পাশে দাড়িয়ে, করোনা যুদ্ধ মোকাবেলার প্রত্যয়ে, একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।।।
ইতোপূর্বের নাম্বারগুলোতে,প্রচুর ফোন আসায়, কোন ফোনই রিসিভ করা সম্ভব হচ্ছে না এবং প্রাত্যহিক দাপ্তরিক কাজ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।। 

তাই, (এসি খিলগাঁও, ওসি রামপুরা ও ওসি খিলগাঁও) এর অফিসিয়াল নাম্বারগুলোতে খাদ্য সাহায্যের জন্য, ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।দয়াকরে, আমাদের সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর  দৃষ্টিতে দেখবেন।

তবে,এখন থেকে নিম্নের নাম্বারগুলোতে  SMS এর মাধ্যমে, নিম্নবর্নিত তথ্যসমুহ সরবরাহ করলে, আমাদের সেচ্ছাসেবী দল, তাদের সাধ্যমত আপনাদের পাশে দাড়ানোর চেষ্টা করবে।।।

SMS করতে নিম্নের তথ্যসমুহ সরবরাহ করুন....
নামঃ 
ঠিকানাঃ 
পেশাঃ 
ফ্যামিলির সদস্যঃ
ঘরের খাবারে কতদিন চলবেঃ

যোগাযোগের নাম্বারসমুহঃ
(দয়াকরে কেউ ফোন দিবেন না।শুধুমাত্র এসএমএস করবেন ) 
01701665399 (sms only)
01935191712 (sms only)
01688484443 (sms only)
01904766579 (sms only)

( বিভ্রান্ত না হওয়ার এবং  বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হল।। মনে রাখবেন, এটি বাংলাদেশ পুলিশের দৈনন্দিন কাজের অতিরিক্ত, একটি মানবিক উদ্যোগ)প্রাপ্তি সাপেক্ষে, আপনার বাসায় খাবার পৌছে দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে ।।। তবু্ও, বাসায় পরিবারের সাথে নিরাপদে থাকুন।।। নিজেকে ও প্রিয় দেশকে নিরাপদ রাখতে সহায়তা করুন।।।
সকলের জন্য শুভ কামনা।।। 

আন্তরিক অনুরোধে.....
জুলফিকার আলী 
সহকারী পুলিশ কমিশনার 
খিলগাঁও জোন 
(খিলগাঁও ও রামপুরা থানা)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 
ঢাকা।

এদিকে দেশে করোনাভাইরাসে সরকারি হিসাবে ২১ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া আক্রান্ত হয়েছে ৩৩০ জন।  সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।  

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝