ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আবরার হত্যা মামলার প্রসিকিউশন টিম গঠন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১১:০৭ পিএম আপডেট: ২৬.০৩.২০২০ ৩:৩০ পিএম
ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এ বিচারাধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা পরিচালনার জন্য তিন সদস্যের প্রসিকিউশন টিম গঠন করেছে আইন মন্ত্রণালয়।

প্রসিকিউশন টিমে এডভোকেট মোশাররফ হোসেন  কাজলকে চিফ প্রসিকিউটর এবং এডভোকেট এহসানুল হক সমাজী ও এডভোকেট মো. আবু আব্দুল্লাহ ভূঞাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করা হয়।

প্রসঙ্গত দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার  আবরার ফাহাদ হত্যা মামলাটি  দ্রুত নিষ্পত্তির লক্ষে ইতোপূর্বে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এ স্থানান্তরিত করেছে। 

আবরার হত্যাকাণ্ডের পর তার পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ মামলাটি জরুরি বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির অনুরোধ জানিয়েছিলেন।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝