ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
টাঙ্গাইলে দুই শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ২:৫৪ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মিল্টন (২২), বাহাদুর মিয়া (২২) ও রনি মিয়া (২৫)। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলো- শাহিনুর, জহিরুল ও মালেক।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলো- মো. শামিম, মো. জাকির হোসেন ও আরিফ। এদের মধ্যে আরিফ পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শিশু শাকিল (১১) ও ইমরানকে (১১) অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণ না পেয়ে তিন দিন পর ২৯ জানুয়ারি ওই শিশুকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত এক শিশুর মা ওই দিন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় হলো।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝