ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
হাসপাতালের রক্তমাখা মাস্ক ধুয়ে বিক্রি, আটক ২
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৯:০২ পিএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৪৮ পিএম
করোনাভাইরাসের আতঙ্ক কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে ব্যবহৃত মাস্ক ও গ্লাভস ধুয়ে চড়া দামে বাজারে বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে নাসির নামে এক কালোবাজারিকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় অপর দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের হাসপাতালগুলোর ফেলে দেওয়া মাস্ক ও গ্লাভস সংগ্রহ করেন নাসির। তারপর সেগুলো মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রণ করে চড়া দামে বাজারে বিক্রি করতেন।

স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে। এলাকার একটি দোকানে মাস্ক আয়রণ করতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে রক্ত মাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ সময় দুই ব্যক্তিকেও আটক করলেও নাসিরকে আটক করতে পারেনি পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝