বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বাগেরহাট জেলার ৩ হাজার ১৯৪ জন প্রবাসীর মধ্যে বুধবার সকাল পর্যন্ত নতুন করে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলায় কোয়ারেন্টাইনে রাখা ৩০ প্রবাসীর মধ্যে ৩ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তারা সুস্থ রয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা মাত্র ২৭ প্রবাসীর মধ্যে করোনায় আক্রান্ত সন্দেহে শরণখোলায় উপজেলা সরকারী হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা আ. আউয়াল হাওলাদার (৬৪) নামের একজন রোগী।
আজ দুপুরে নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর হতে আসা টিমের সদ্যরা। বাগেরহাটে বুধবার সকাল পর্যন্ত নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকা ২৪ প্রবাসীর মধ্যে একজন ইতালি, একজন জার্মানি, তিনজন সিঙ্গাপুর ও ১৯ জন ভারত থেকে দেশে এসেছেন।
বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, করোনা আতঙ্কে এতো বিপুল সংখক প্রবাসী বাগেরহাটে নিজ-নিজ বাড়ীতে এসেছে তা আমাদের জানাছিলো না। বুধবার সকালে বাগেরহাটের পুলিশ সুপারের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগের এই তালিকা আমার কাছে এসেছে। মাঠ পর্যায়ে জেলা স্বাস্থ্য বিভাগের ৪৬৫টি পদের মধ্যে এখন লোকবল রয়েছে মাত্র ১২৫জন। তালিকা ধরে-ধরে জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সহয়তায় এই বিপুল সংখ্যক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখার কাজ চলছে। এজেলায় কোয়ারেন্টাইনে রাখা ৩০ প্রবাসীর মধ্যে ইতিমধ্যে ৩ জনের মেয়াদ শেষে তারা সুস্থ রয়েছেন। নতুন করে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এইচএটি/এইচএস