Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

খুব মজার দেশি ছিটপিঠা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৩৯০)

শীতে গরম গরম পিঠা কার না খেতে ভালো লাগে। এ সময় ঘরে ঘরে চলে বাহারি সব পিঠার আয়োজন। গরম গরম পিঠা ছাড়া শীতের সকালটা যেন জমেই না। ভাপা, চিতই, কুলি, মেরা, মালপোয়া, পাটিসাপটা ও ছিটপিঠাগুলো বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে।

ছিটপিঠা খুব মজার একটি দেশি পিঠা। ছিটিয়ে-ছিটিয়ে বানানোর বিশেষ কৌশল থেকে এর নামকরণ করা হয়েছে ছিটপিঠা। তবে অঞ্চলভেদে এর চমৎকার কিছু নাম রয়েছে। যেমন- ঝালপাস পিঠা, ছিটকা পিঠা, ঝাল পিঠা ইত্যাদি। কিন্তু ছিটপিঠা/ছিটরুটি নামে সবচেয়ে বেশি পরিচিত এ পিঠা।

সকালবেলা নাশতার টেবিলে রাখতে পারেন ছিটরুটির সঙ্গে গরম গরম ভুনা মাংস বা মাংসের ঝোল, সবজি, পায়েস। পছন্দ অনুযায়ী সালাদ হতে পারে।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন এই পিঠা-

চালের গুঁড়া: দুই কাপ (এতে ১২-১৫টি রুটি হতে পারে)

পানি: তিন কাপ

ডিম: একটা ডিমের অর্ধেকটা ফেটানো

লবণ: পরিমাণমতো

তেল: পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি বাটিতে পরিমাণমতো লবণ ও তিন কাপ পানি নিয়ে ভালোভাবে মেশান। লবণ-পানি মিশে গেলে দুই কাপ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন ভালো করে। পাতলা একটা মিশ্রণ তৈরি হবে। এরপর মিশ্রণটির সঙ্গে একটি ডিমের অর্ধেকটা ভালো করে মিশিয়ে নিন।

এখন মিশ্রণটি ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর একটি কড়াইতে তেলের প্রলেপ দিয়ে মিশ্রণটির মধ্যে হাত চুবিয়ে কড়াইতে ছিটা দিন, অর্থাৎ আঙুলগুলো প্রলেপ দেয়া তেলের ওপর ঝেড়ে নিন।

এভাবে প্রতি রুটির জন্য তিন/চারবার মিশ্রণটিতে হাত চুবিয়ে পরপর কড়াইতে ছিটা দিন। চুলার আঁচ কমানো থাকবে।

রুটি যেন পুড়ে না যায়, খেয়াল রাখবেন। রুটি হয়ে গেলে আলতো করে রুটির কোনায় খোঁচা দিয়ে তুলে নিন। যেন ভেঙে না যায়। এভাবে প্রতিবারে তেলের হালকা প্রলেপ দিয়ে তিন/চারবার ছিটা দিয়ে পাতলা করে রুটি তৈরি করুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

এসআর


সম্পর্কিত   বিষয়:  ছিটপিঠা   


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close