Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

ব্যাম্বো চিকেন

প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৩:২৮ পিএম   (ভিজিট : ৫৪৯)
কি কি লাগবে:
বাঁশের গিরা রেখে চাহিদামতো কেটে নিন। এরপর বাঁশ চোঙাটি সামান্য পানিতে ধুয়ে নিলে ভালো। দেশি মুরগি ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর ভালো ভাবে ধুয়ে নিন। 

পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদ, কাঁচা মরিচ বাটা, ধনিয়া পাতাসহ পরিমাণ মতো তেল ও লবণ মিশিয়ে সামান্য পানি দিয়ে মাংস মেখে রাখুন।

প্রস্তুত প্রণালী:
ধুয়ে রাখা কাঁচা বাঁশের চোঙার মধ্যে মাখানো মাংস ঢুকিয়ে কলাপাতা দিয়ে মুখ বন্ধ করতে হবে। এবার বাঁশগুলো কয়লায় বসিয়ে দিন। মাঝে মাঝে বাঁশটি ঘুরিয়ে দিন। এভাবে আধা ঘণ্টা রান্না করে নামিয়ে নিন। বাঁশের মুখ খুলে ঢালুন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  ব্যাম্বো চিকেন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close