Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

হাসপাতালে করোনা পরীক্ষার ফি ১’শ, বাড়িতে ৩’শ টাকা

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৪:৪২ পিএম   (ভিজিট : ৩০৫)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, “করোনা পরীক্ষার সংখ্যা আরো বৃদ্ধি করতে পরীক্ষার ফি দ্রুততম সময়ে আরো কমানো হচ্ছে। পূর্বে সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ছিল ২০০ টাকা, যা নতুনভাবে করা হচ্ছে ১০০ টাকা এবং বাড়িতে নমূনা পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে করা হচ্ছে ৩০০ টাকা। এই ফি আগামী দুই একদিনের মধ্যেই কার্যকর করা হবে।”

বুধবার দুপুরে সচিবালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মিডিয়া ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ফি কেন কমানো হলো এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনায় মানুষ যাতে বেশি পরীক্ষায় অংশ নেয় এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে তিনি (প্রধানমন্ত্রী) দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে করোনা পরীক্ষার এই নতুন ফি নির্ধারণ করে দেন।” 

দেশে ভ্যাকসিন আনা প্রসঙ্গে চীন, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ সব দেশের সাথে সার্বক্ষণিত যোগাযোগ রেখে ভ্যাকসিনের গুণগত মান, সহজলভ্যতা, কার্যকারিতা বিচার বিশ্লেষণ করা হচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। 

কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৭০ ভাগ শয্যা খালি পড়ে থাকছে। এতে করে সেখানে বহুসংখ্যক চিকিৎসক, নার্স কর্মহীন বসে থাকছে। কাজেই যেসকল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা একেবারেই কম সেগুলোকে নন-কোভিড হাসপাতালে পরিণত করতে সরকার কাজ করছে। এতে নন-কোভিড রোগীরা আরো বেশি উপকৃত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close