Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

চীন থেকে কিট ও পিপিই আনলো বিমান বাহিনী

প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২০, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৩২৯)
করোনা মোকাবিলায় চীন থেকে ভাইরাস শনাক্তকারী কিট ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনল বাংলাদেশ বিমান বাহিনী।

রোববার (১৯ এপ্রিল) বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানে এসব চিকিৎসা সামগ্রী দেশে আনা হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনা ভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই)  চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রবিবার (১৯ এপ্রিল) চীন থেকে ঢাকা ফিরেছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ করোনা ভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী চীন থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে আসে। 

সামগ্রীগুলোর মধ্যে রয়েছে- করোনা ভাইরাস শনাক্তকরণ কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।

এছাড়া একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাগুলোকে দেওয়া আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়।

এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল)  চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী আনতে  বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। 

এইচএস


সম্পর্কিত   বিষয়:  চীন থেকে কিট ও পিপিই আনলো বিমান বাহিনী  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close