রাজবাড়ীতে করোভাইরাসের উপসর্গ নিয়ে (জ্বর, কাশি ও শ্বাসকষ্ট) সীতানাথ দাস (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীকোল হরিসভা গ্রামে তিনি মারা যান।
সীতানাথ দাসের প্রতিবেশী জয়দেব কর্মকার বলেন, এক সপ্তাহ ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন সীতানাথ। হঠাৎ করেই রোববার বিকেলের দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।
জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সবগুলি উপসর্গ নিয়েই সীতানাথ দাসের মৃত্যু হয়েছে। যে কারণে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জামান খান বলেন, সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সীতানাথ দাসের মৃতদেহ সৎকারের প্রস্তুতি চলছে। নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার রাজবাড়ী সদর উপজেলায় পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যে কারণে ওইদিনই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে পুরো জেলাকে ১০ দিনের জন্য লকডাউন করে দিয়েছে জেলা
এমএআর/এইচএস