Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

সাধারণ ছুটিতে ব্যাংক লেনদেনের সময়সূচি

প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ২:০১ পিএম   (ভিজিট : ৪০১)
সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত আকারে ৩ ঘন্টা ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে লেনদেনের সময় দুই ঘন্টা ছিলো।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, সীমিত আকারে হলেও আগের চেয়ে এক ঘণ্টা বেশি লেনদেন হবে। অর্থাৎ এই ছুটির সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ব্যাংক লেনদেন হবে। আগে এ সময় ছিল ২ ঘণ্টা।

বাংলাদেশ ব্যাংক বলছে, আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়েছে, গ্রাহকের প্রয়োজনে নগদ অথবা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি অথবা পে-অর্ডার ইস্যু, ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংকের চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমে, অথবা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা আছে, এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  সাধারণ ছুটি   বাংলাদেশ ব্যাংক   করোনা  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close