Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

কনস্যুলার সেবায় বাংলাদেশ মিশনের পরিবর্তন

প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ২:১৫ পিএম   (ভিজিট : ৪৭০)
করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে কনস্যুলার সেবায় পরিবর্তন এনেছে বাংলাদেশের মিশনগুলো। কোন কোন মিশন তাদের কনস্যুলার সেবা সীমিতও করেছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে বেশির ভাগ মিশন তাদের কনস্যুলার সেবার সময় সীমিত করেছে। আবার কোন কোন মিশন কনস্যুলার সেবা সাময়িক বন্ধ রেখেছে। এছাড়া সেবার ধরণও বদলেছে।

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। আবার কোন কোন দেশের সরকার বাধ্যতামূলক ভাবে অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে। এ অবস্থার মধ্যে বিদেশে বাংলাদেশের মিশনগুলোও স্বাভাবিক সেবা কার্যক্রম চালাতে পারছে না। এ কারণে কনস্যুলার সেবায় ব্যাপক ভাবে পরিবর্তন আনছে মিশনগুলো।

গত ১৮ মার্চ থেকে লন্ডন হাইকমিশন পোস্টাল সার্ভিসের মাধ্যমে সেবা দিচ্ছে। এক্ষেত্রে যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট রি-ইস্যু, ভিসা, এনভিআর ও ডকুমেন্ট পাওয়ার জন্য আবেদন পোস্টাল সার্ভিসে করতে পারবেন।

১৮-৩১ মার্চ কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সব প্রকার কনস্যুলার সেবা স্থগিত করেছে। তবে অতিজরুরি প্রয়োজনে অফিস চলাকালে দূতাবাসে যোগাযোগ করে সেবা নিতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা।

সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন পাসপোর্ট নবায়ন সেবায় পরিবর্তন এনেছে। জরুরি প্রয়োজনে পাসপোর্ট নবায়নের আবেদন পত্র ২৩ মার্চ থেকে ১০ এপ্রিল ইমেইলে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে সশরীরে হাইকমিশনে যেতে হবে না।

কুয়েত সরকার দেশটির ছুটির মেয়াদ আগামী ১২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাসও গত  ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত কনস্যুলার সেবা বন্ধ রেখেছে ।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস সব প্রকার সেবা বন্ধ রেখেছে। গত ১৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার‌্যকর হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সেবা বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

গত ১৮ মার্চ থেকে প্যারিসের বাংলাদেশ দূতাবাস কনস্যুলার সেবা বন্ধ রেখেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে বলেও জানিয়েছে দূতাবাস। একই ভাবে আবুধাবির বাংলাদেশ দূতাবাস নিয়মিত কনস্যুলার সেবা গত ২৪ মার্চ থেকে সাময়িক বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত কনস্যুলার সেবা আবার চালু করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। 

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আমরা একটি নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। সে কারণে বিদেশে আমাদের কনস্যুলার সেবায় পরিবর্তন আনা হয়েছে। কোথাও কোথাও সীমিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মতোই কনস্যুলার সেবা দেওয়া সম্ভব হবে।’

কনস্যুলার সেবার আওতায় ভিসা দেওয়া, পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, আউটপাস ইত্যাদি কার্যক্রম রয়েছে।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  কনস্যুলার সেবা   বাংলাদেশ মিশন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close