যুক্তরাজ্যে ঘাতক ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে আরেক ব্রিটিশ-বাংলাদেশি মারা গেছেন। তিনি পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে বসবাস করতেন। দ্য রয়েল লন্ডন হাসপাতালে গত ৮ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে শুক্রবার ভোরে মারা যান ৬৬ বছর বয়সী ঐ ব্যক্তি।