Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনায় যে কোনো সময় সংক্রমিত হতে পারে বাংলাদেশ

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২০, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪৩৫)
আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা

আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা

বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় বাংলাদেশেও করোনার সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শনিবার (৭ মার্চ) দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব জানান। 

সেব্রিনা ফ্লোরা জানান, দেশে ১১১ জনকে পরীক্ষা করা হয়েছে। কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদের গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।

প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করার কথা জানান তিনি। 

এইচএস


সম্পর্কিত   বিষয়:  করোনা   সংক্রমিত   বাংলাদেশ  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close