Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনাভাইরাস থেকে মুক্তিতে শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ১০:০০ পিএম   (ভিজিট : ৫৯২)
চীনের করোনাভাইরাস এখন বিশ্বের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এ রোগে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে এখনও বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত কোন ব্যক্তি পাওয়া যায়নি। 

এ পরিস্থিতিতে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য শুক্রবার (৬ মার্চ) মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইফার সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।

শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চীনের বাইরে এ রোগে বিভিন্ন দেশে মানুষ মারা গেছে। এ সংখ্যাও প্রতিদিনই বাড়ছে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close