Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

বিদেশফেরতদের ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার পরামর্শ

প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২০, ৬:০৬ পিএম   (ভিজিট : ৪৫২)
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বিদেশ থেকে কেউ দেশে এলে তাকে কয়েকদিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার দুপুরে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন।

ডা. ফ্লোরা বলেন, ‘এখন পর্যন্ত ৫৪ দেশে করোনাভাইরাস রোগী ধরা পড়েছে। আমাদের দেশে কোনো করোনাভাইরাস সংক্রমণ হয়নি। আমরা জানি, কেউ যদি আক্রান্ত হয়, তাহলে অন্য কোনো দেশ থেকেই সেটা আসবে বলে আমরা আশঙ্কা করছি।’

আইইডিসিআর পরিচালক বিদেশফেরতদের পরামর্শ দিয়ে বলেন, ‘বাহিরে থেকে কেউ এলে যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হন।’

বাংলাদেশে এখন পর্যন্ত ৮৮টি নমুনা পরীক্ষা করে কারও মধ্যে এই রোগের জীবাণু পাওয়া না গেলেও সতর্ক থাকার ওপর জোর দিচ্ছে আইডিসিআর।

ডা. ফ্লোরা বলেন, ‘এজন্য আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, যারা বাইরে থেকে আসবেন, তারা বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে মাস্ক ব্যবহার করবেন। সম্ভব হলে গণপরিবহনে না গিয়ে নিজস্ব যানবাহনে যাবেন, এ সময় পরিবহনের জানালা খোলা রাখবেন।’

তিনি বলেন, ‘আমরা অনুরোধ করছি, আপনারা আবশ্যিকভাবে বাড়িতে অবস্থান করুণ। জনসমাগম এড়িয়ে চলুন। যদি বাইরে যাওয়া খুবই দরকার হয়, তাহলে মাস্ক ব্যবহার করবেন।’

এছাড়াও বিদেশ ফেরতদের কেউ আক্রান্ত হয়ে এলে বিমানবন্দরে স্ক্রিনিংয়ের মাধ্যমেই তাকে শনাক্ত করে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান আইইডিসিআর পরিচালক।

এইচএস


সম্পর্কিত   বিষয়:  বিদেশফেরতদের ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার পরামর্শ  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close