Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনা ভাইরাসে আক্রান্ত নন বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩২ পিএম   (ভিজিট : ৫৮৮)
ফাইল ছবি

ফাইল ছবি

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সিঙ্গাপুরে ১৩ দিন ফুসফুসের চিকিৎসা শেষে গত সোমবার (২৪ জানুয়ারি) দেশে ফেরেন বস্ত্র ও পাটমন্ত্রী। বর্তমানে সাধারণ জ্বর, সর্দি, কাশি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

আইইডিসিআর বলছে, সাধারণ ফ্লু হওয়ায় আইসোলেশনেরও প্রয়োজন নেই তার।

সংস্থাটি বলছে, এটি করোনা ভাইরাস নয় বরং ২২৯-ই নামের করোনার ভাইরাসের সাধারণ ফ্লু-এর একটি ধরণ।

আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মন্ত্রী যেহেতু দেশের বাইরে থেকে চিকিৎসা করে ফিরেছেন, পরবর্তীতে তিনি আবার ভর্তি হয়ে অসুস্থ হয়েছেন। এই পর্যন্ত তথ্যই আমরা চিকিৎসকের থেকে পেয়েছি।

তিনি আরও বলেন, মন্ত্রীর করোনা বাইরে পরীক্ষা করা হয়েছে। আমাদের কাছে এটা আসেনি। এছাড়া আমরা বাইরে কোন স্যাম্পলও পাঠাইনি। এটা আসলে আমাদের রুটিন পরীক্ষাই করা হয় না এমন ভাইরাস। যেকোন চিকিৎসা ছাড়াই এটা ভাল হয়ে যায়। সর্দি, কাশির মত। 

দেশে এখন পর্যন্ত ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, কারো মধ্যেই করোনার উপস্থিতি নেই। গুজবে কান না দিয়ে সন্দেহজনক যে কারো বিষয়ে নিশ্চিত হয়ে খবর পরিবেশনের আহ্বান আইইডিসিআর-এর।

-এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close