জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলাটি ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হয়। এতে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। মামলায় আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীসহ মোট ২৮৩ জনের নাম উল্লেখ রয়েছে।
আরএন