ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে রাস্তার ওপর পড়ে রইলো যুবকের রক্তাক্ত লাশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু  (৪০) নামে একজন সেনেটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় ওপরেই প্রাণ হারান তিনি। 

পুলিশ জানায়, সংবাদ পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক এসআই মিঠুন মণ্ডল জুরাইন নবারন গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত পোনে ১১টায় মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তার শরীরের দু’পা ও পিঠেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে। 

তবে কে বা কারা, কী কারণে তাকে কুপিয়েছে এবং সে সেখানে কেন গিয়েছিল- তৎক্ষাণিকভাবে পরিবারের লোকজন কিছুই জানাতে পারেননি। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। 

নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জে হাসনাবাদ মোকাম পাড়া মসজিদের পাশে ভাড়া বাসায় থাকতেন। 

এসএ 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝