ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্য শূন্য লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, ডা. জুবাইদা রহমানের সঙ্গে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এসব বৈশ্বিক লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে ‘জিরো ওয়েস্ট’ কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই জীবনযাপনে সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝