ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বর্তমানে খাদ্য মজুদের পরিমাণ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, দেশে বর্তমানে খাদ্য মজুদের পরিমাণ রয়েছে ২২ লাখ মেট্রিক টন। রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

খাদ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন। কৃষক বিক্রি করতে চাইলে ধান আরও সংগ্রহ হবে। এসব ধান ৩৫ টাকা প্রতি কেজি দরে কিনবে সরকার। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা রয়েছে ৫ লাখ মেট্রিক টন, যা কেজি প্রতি ৪৯ টাকা দরে কিনবে। আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন, যা প্রতি কেজি ৪৮ টাকায় সয়গ্রহ করা হবে।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। চাল পহেলা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে।

মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝