ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওয়ার্ল্ড ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস ২০২৬-২৭-এ অটোমোবাইল ক্যাটাগরিতে বৈশ্বিক স্বীকৃতি অর্জন
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম
X

ওয়ার্ল্ড ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস ২০২৬–২৭-এ অটোমোবাইল ক্যাটাগরিতে ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জন করেছে বৈশ্বিক নিউ এনার্জি ভেহিকল নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। যুক্তরাজ্যের লন্ডনে ঐতিহাসিক হ্যাম্পটন কোর্ট প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ের (গ্লোবাল টিয়ার) এ সম্মাননা পায়।

ওয়ার্ল্ড ব্র্যান্ডিং ফোরাম আয়োজিত এ পুরস্কারের জন্য মনোনীত ব্র্যান্ডগুলোর আর্থিক মূল্যায়ন, ভোক্তা পর্যায়ে বাজার গবেষণা এবং অনলাইনে সাধারণ মানুষের ভোট বিবেচনায় নেওয়া হয়। বৈশ্বিক পর্যায়ে এ স্বীকৃতি পেতে একটি ব্র্যান্ডকে অন্তত তিনটি মহাদেশের ১০টি বা তার বেশি দেশে কার্যক্রম পরিচালনা করতে হয়। বিওয়াইডির এ অর্জন আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির বিস্তৃত উপস্থিতি এবং বিশ্বজুড়ে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি তুলে ধরে।

এ অর্জন প্রসঙ্গে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, “এ বৈশ্বিক স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। বিওয়াইডির কাছে ব্র্যান্ড গড়ে তোলার অর্থ হলো এমন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা, যা তাঁদের দৈনন্দিন জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারে। এ পুরস্কার নতুন উদ্ভাবন অব্যাহত রাখতে এবং বিশ্বের বিভিন্ন দেশের অংশীদারদের সঙ্গে কাজ করে আরও বেশি মানুষের কাছে টেকসই পরিবহনব্যবস্থা পৌঁছে দিতে আমাদের উৎসাহিত করবে।”

বাংলাদেশের বাজারে এ স্বীকৃতির গুরুত্ব তুলে ধরে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “এ বৈশ্বিক স্বীকৃতি বাংলাদেশের চালকদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি ভেহিকল ও টেকসই উদ্ভাবন পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। দেশের গ্রাহকেরা আশ্বস্ত হতে পারেন যে তাঁরা এমন একটি ব্র্যান্ড বেছে নিচ্ছেন, যার ওপর বিশ্বজুড়ে লাখো মানুষ আস্থা রাখেন।”

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে বিওয়াইডি। নিউ এনার্জি ভেহিকলের সম্ভার সম্প্রসারণের পাশাপাশি ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’- অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশেও এ লক্ষ্য এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বিওয়াইডি বাংলাদেশ। এর অংশ হিসেবে সম্প্রতি মাসব্যাপী ‘গ্রিন ড্রাইভ’ ক্যাম্পেইন পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝