ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:১০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।

বৃহস্পতিবার লন্ডন পুলিশের সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন। অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। তার দেওয়া বিবরণ অনুযায়ী, লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে দুজনের সঙ্গে তাঁর দেখা হয়। পরে তাঁরা কিশোরীকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে এক পথচারী তাকে দেখতে পেয়ে সহায়তা করেন।

ধর্ষণের ঘটনার পর থেকে পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলাসহ নানাভাবে তদন্ত চালিয়ে আসছেন। তদন্তের নেতৃত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আনা ডেইটন বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে।

আনা ডেইটন আরও বলেন, শওকত আহমেদ ও জাহিদুল হাসানের অবস্থান শনাক্ত করে তাঁদের সঙ্গে কথা বলতে চায় পুলিশ। তাঁদের একজন যুক্তরাজ্যে রয়েছেন এবং অন্যজন বাংলাদেশে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে ওই দুই ব্যক্তিকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও তাঁদের অবস্থান খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কারও কাছে সামান্য তথ্য থাকলেও তা তদন্তে সহায়ক হতে পারে। ক্রাইমস্টপার্সের কাছে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।

এদিকে ওই দুই বাংলাদেশির ছবি ও পরিচয় প্রকাশ করেছে লন্ডন পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement