ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৯০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় সাড়ে ২৬ লাখ টাকা, স্বর্ণালংকার, দেশীয় অস্ত্র ও বিপুল মাদকদ্রব্যসহ নানা আলামত উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ১৩৯ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, লালবাগ বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ২৫ জন গ্রেফতার হয়েছেন। পাশাপাশি ডিবির অভিযানে গ্রেফতার হয়েছেন ৯ জন।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদকের পাশাপাশি ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা নগদ অর্থ, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ১টি চাপাতি, ১টি কাটার, ৩টি মোটরসাইকেল এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই অভিযানে এক ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ডিএমপির এই সাঁড়াশি অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement