ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাজেকে অষ্টম দিনের অবরোধ, বাড়ছে খাবার-পানির সংকট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম
X
Advertisement

পাহাড়ের অস্থিরতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অষ্টম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাজেকের স্থানীয় বাসিন্দারা। খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে, পর্যটক আসা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অবরোধের অষ্টম দিনেও সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ অব্যাহত থাকবে।


দীর্ঘদিন ধরে অবরোধ চলায় সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ থাকায় বাইরে থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। ফলে এসব পণ্যের সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

অবরোধের কারণে সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহনসহ পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, গত আট দিনে সাজেকের পর্যটন খাতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, অবরোধ দীর্ঘায়িত হলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়বে। একই সঙ্গে পর্যটননির্ভর সাজেকের অর্থনীতিতে ক্ষতির পরিমাণও বাড়তে পারে।

-টিএস/ইমন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement