ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় ৬৮ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম
X
Advertisement

নওগাঁর আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) পেলেন বাইসাইকেল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাঁদের কাজের গতি বৃদ্ধি ও দায়িত্ব পালনে গতিশীলতা আনতে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় তাঁদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, বাইসাইকেল বিতরণের মাধ্যমে গ্রাম পুলিশের দাপ্তরিক দায়িত্ব পালন, গ্রামীণ পর্যায়ে যোগাযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতামূলক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।

এ সময় মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement