নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে এ ছুটি মিলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।
এর আগে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ৭ নভেম্বরও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি থাকবে। এরপর রোববার শ্যামাপূজার ছুটি মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
এসএ