রাজধানীর মগবাজার রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই ব্যক্তি ট্রেনটিতে যাত্রী হিসেবে আসছিলেন। মগবাজার রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।
এফএস