ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাশিয়ায় স্কলারশিপ পেতে চান? জেনে নিন আবেদনের শেষ সময়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:০২ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ১০:০৭ পিএম
X
Advertisement

২০২৭-২৮ শিক্ষাবর্ষে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ পেতে ‘ওপেন ডোরস’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।

রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের ‘ওপেন ডোরস: রাশিয়ান স্কলারশিপ প্রজেক্ট’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের জন্য আগ্রহীদের আগামী ১ নভেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার অ্যাসোসিয়েশন অব গ্লোবাল ইউনিভার্সিটিজ দেশটির বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং রসসোত্রুদনিচেস্তভোর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল- এই চারটি পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি ও মানবিক বিদ্যাসহ মোট ১৪টি বিষয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

যেসব সুবিধা পাওয়া যেতে পারে

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বা রুশ ভাষায় পরিচালিত শিক্ষাক্রমে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ পেতে পারেন।

এ ছাড়া রুশ ভাষায় পরিচালিত নির্দিষ্ট শিক্ষাক্রমে নির্বাচিত যোগ্য বিজয়ীরা সরকারি অনুদানের আওতায় যাতায়াত ব্যয়, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতাসহ বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ পেতে পারেন। পোস্টডক্টরাল পর্যায়ে অভিজ্ঞ বিজ্ঞানীদের তত্ত্বাবধানে উন্নত গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

তবে এসব সুবিধা সংশ্লিষ্ট শিক্ষাক্রম, যোগ্যতা ও সরকারি অনুদানের শর্তের ওপর নির্ভরশীল।

ছয় লাখের বেশি প্রতিযোগীর অংশগ্রহণ

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে ‘ওপেন ডোরস’ অলিম্পিয়াডে বিশ্বের ২০০টিরও বেশি দেশের ছয় লাখ ১৮ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ১৬ হাজার ৭০০-এর বেশি প্রতিযোগী বিজয়ী বা রানার-আপ হয়েছেন।

যেভাবে নিবন্ধন করবেন

আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচের ওয়েবসাইটগুলোতে।

নিবন্ধন: https://od.globaluni.ru/

আবেদনের নিয়মাবলি: https://od.globaluni.ru/rules

প্রতিযোগিতার সময়সূচি: https://od.globaluni.ru/#a-schedule-block

বিষয়ভিত্তিক তথ্য: https://od.globaluni.ru/#a-subjects

সাধারণ জিজ্ঞাসা: https://od.globaluni.ru/#a-faq

আবেদনপ্রক্রিয়ায় পরামর্শ দিচ্ছে রাশিয়ান হাউস

রাশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকাস্থ রাশিয়ান হাউস প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনলাইনে পরামর্শসেবা দিয়ে থাকে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠিত এসব সেশনে শিক্ষাক্রম নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

পরামর্শ সেশনে অংশ নেওয়ার লিংক ধানমন্ডিতে অবস্থিত ঢাকাস্থ রাশিয়ান হাউসের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সহযোগিতা জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঢাকাস্থ রাশিয়ান হাউস যোগ্য বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে।

ঢাকাস্থ রাশিয়ান হাউস রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার নামেও পরিচিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের রাশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে তথ্য ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement