ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত বিমান, শিশুসহ নিহত ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:০৫ এএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজ্যের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল দূরে ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, ‘পাইপার পিএ-৪৬’ মডেলের বিমানটি ডেলোনার আকাশসীমা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয়। সুক কাউন্টি শেরিফ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিমানটির বৈমানিক নিকটবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই কথোপকথন পর্যালোচনা করা হচ্ছে। বৈরী আবহাওয়া দুর্ঘটনার কারণ কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ভূমিতে থাকা কোনো স্থাপনা বা বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হননি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement