ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিজিবির অভিযানে আড়াই কোটির বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ, আটক ২
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ এএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলা ও ধামুইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৭২টি পুরোনো বিদেশি কয়েন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কয়েনগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামুইরহাট বাজারে পৃথক অভিযান চালায় জয়পুরহাট ২০ বিজিবি। অভিযানে সহযোগিতা করে পত্নীতলা ১৪ বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের রশিদ মিয়া (৫২) এবং ধামুইরহাট বাজার এলাকার রুবেল মিয়া (৫০)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের পুরোনো কয়েন জব্দ করা হয়। জব্দ করা কয়েনের মধ্যে রয়েছে পাকিস্তানের পাঁচ, ১০ ও এক পয়সার কয়েন, ভারতের আনা ও পয়সার কয়েন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের কয়েন। এ ছাড়া বাংলাদেশের এক টাকার ৩২টি কয়েন, সিমকার্ডসহ দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা কয়েনগুলোর মধ্যে ভারতীয় এক-চতুর্থাংশ আনার তামার কয়েন উল্লেখযোগ্য। বিজিবির তথ্য অনুযায়ী, রাজার প্রতিকৃতিযুক্ত ৫৮৭টি কয়েনের আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৫৬৬ টাকা। অন্যদিকে, রানির প্রতিকৃতিযুক্ত ১৪৮টি কয়েনের আনুমানিক মূল্য ৫ লাখ ২৩ হাজার ৪৭৬ টাকা।

জব্দ করা কয়েনসহ আটক ব্যক্তিদের পত্নীতলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement