ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুই মাসের শিশুর মৃত্যুর ঘটনায় বাবা গ্রেপ্তার
✎
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৪২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর দারুস সালামে দুই মাস বয়সী শিশু সাবিহা ইসলাম রোজার মৃত্যুর ঘটনায় তার বাবা হৃদয় খানকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। শিশুটিকে গলা টিপে ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রোববার (১১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ জানান, র‍্যাব-৪ ও র‍্যাব-১০-এর যৌথ দল অভিযান চালিয়ে হৃদয় খানকে গ্রেপ্তার করে। শিশুটির মৃত্যুর পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে গত ২২ আগস্ট রাতে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

হৃদয় খান ও তাঁর স্ত্রী লাভনী আক্তার (১৯) রাজধানীর দারুস সালামের গৈদারটেক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁদের মেয়ে সাবিহা ইসলাম রোজার জন্ম হয় গত ১১ জুন। গত বছরের ২ জুলাই তাঁদের বিয়ে হয় বলে জানিয়েছে র‍্যাব।

মামলার বিবরণ অনুযায়ী, ২২ আগস্ট রাতে শিশুটির মা ও মেয়ে ঘুমিয়ে পড়লে পারিবারিক বিরোধের জেরে হৃদয় শিশুটিকে গলা টিপে ও মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি পালিয়ে যান।

পরদিন সকালে শিশুটিকে আহত অবস্থায় দেখতে পান তার মা। দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ সেপ্টেম্বর শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা লাভনী আক্তার দারুস সালাম থানায় মামলা করেন। মামলার তদন্তে সহায়তার জন্য র‍্যাবের কাছে আবেদন করা হলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হৃদয় খানের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement