ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই জন বাংলাদেশি আছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বর্তমানে দেশটির হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। রিয়াদের বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সৌদি আরবে হামলার পর যারা সুস্থ আছেন, তাদের দুটি হোটেলে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক সেখানকার খোঁজ খবর রাখছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪১ জন ওমরাহ যাত্রীর একটি বড় গ্রুপ রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য অপেক্ষমাণ ছিলেন। তারা সবাই বাংলাদেশি। হঠাৎ রিয়াদ বিমানবন্দরের ভবন বিস্ফোরণে কেঁপে উঠে।  

সূত্র অনুসারে, মৃতদের মধ্যে দুই জন বাংলাদেশিকে শনাক্ত করা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া ১১ জন নিখোঁজ আছেন। সংশ্লিষ্টরা ধারনা করছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

জানা গেছে, ওমরাহ যাত্রীরা সবাই ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসা জামিয়া আরাবিয়া রবিউল উলুমের শিক্ষক ছিলেন।   

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement