রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশা চালকেরা। সড়ক অবরোধের কারণে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন চালকেরা।
অটোরিকশা চালক ইমাম হোসেন জানান, আমাদের অবরোধের মূল দাবি একটাই—সড়কে আমাদের গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। কোনো কারণ ছাড়াই আমাদের গাড়ি ডাম্পিং করা হয়। ইউটার্ন নিতে গেলে গাড়ি ডাম্পিং করা হয় এবং পরবর্তীতে আমরা যখন গাড়ি আনতে যাই, তখন গাড়ি ফেরত দেওয়া হয় না। আজ না দিয়ে কাল দেওয়া হবে—এই বলে ঘোরানো হয়।
রবিউল আলম নামের আরেক অটোরিকশা চালক জানান, সড়ক যে জায়গায় আছে আমাদের গাড়ি সেখানে চলতে দিতে হবে—এটাই আমাদের প্রধান দাবি। আমাদের পুরো শহরে গাড়ি চালানোর প্রয়োজন নেই; আমাদের জন্য নির্ধারিত সড়কে চলাচল করতে দেওয়া হোক। সরকার মিরপুর রোডে অটোরিকশা উঠতে দেয় না, আমরাও সেখানে উঠি না। কিন্তু এখন আমাদের ধানমন্ডি রোডেও উঠতে দেওয়া হচ্ছে না, সেখানে গেলেই গাড়ি ডাম্পিং করা হচ্ছে।
এসএ