ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনার ডিম আনা আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম
X
Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ২৯০ গ্রাম সোনার পেস্ট (ডিম্বাকৃতির) উদ্ধারের ঘটনায় গ্রেফতার যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।

এর আগে বিমানবন্দর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত ৮ অক্টোবর শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে ঢাকায় আসেন ৩৬ বছর বয়সী আরমান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তাকে নজরদারিতে রাখেন কাস্টমসের প্রিভেন্টিভ টিম। ইমিগ্রেশনের কাজ শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় গেলে সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার পায়ুপথে সাদা স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির তিনটি প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতরে ছিল ২৪ ক্যারেটের সোনার পেস্ট।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিটি প্যাকেটে ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম সোনার পেস্ট ছিল। এসব পেস্ট পরিশোধন করলে আনুমানিক এক কেজি খাঁটি সোনা পাওয়া যেতে পারে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার এইচ এম মামুন কায়সার বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ২০২৩ সালের কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, আরমান দীর্ঘদিন ধরে বিদেশ থেকে অবৈধভাবে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এ চক্রের মূলহোতা, অর্থের জোগানদাতা ও পলাতক সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement