ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খেলনার আড়ালে কোটি টাকার ১৯৮০ ড্রোন আটক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ড্রোনের চালান আটক করেছে ঢাকা আইসিটি কাস্টমস হাউস। ‘রিচার্জেবল রিমোট কন্ট্রোল খেলনা’ ঘোষণার বিপরীতে ৬৫৮ কেজি ওজনের ১ হাজার ৯৮০টি ড্রোন শনাক্ত করা হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এনবিআর এসব তথ্য জানিয়েছে।


এ বিষয়ে কাস্টমস কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, আমদানি নীতিবহির্ভূত পণ্য প্রবেশ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস হাউস, আইসিডি কঠোর অবস্থানে রয়েছে। আমদানি করা পণ্যের ঘোষণার সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের মিল রয়েছে কি না, তা নিশ্চিত করতে কায়িক পরীক্ষা ও নজরদারি অব্যাহত থাকবে।


এনবিআর জানায়, ঢাকার চকবাজারের মিম কালেকশন নামের প্রতিষ্ঠানটি ২৭ সেপ্টেম্বরের বিল অব এন্ট্রির মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনা আমদানির ঘোষণা দেয়। চালানটিতে ‘রিচার্জেবল রিমোট কন্ট্রোল খেলনা’সহ বিভিন্ন পণ্য থাকার কথা জানানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটির কায়িক পরীক্ষা করা হলে ঘোষণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ড্রোনগুলো শনাক্ত হয়। মোট ১ হাজার ৯৮০টি ড্রোনের ওজন ৬৫৮ কেজি। কাস্টমসের প্রাথমিক হিসাবে এসব ড্রোনের মূল্য প্রায় এক কোটি টাকা।


কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটক করা ড্রোনগুলো আমদানি নিয়ন্ত্রিত পণ্য কি না এবং এগুলোর উড্ডয়ন সীমা কত তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে, ড্রোন আমদানির সঙ্গে সংশ্লিষ্ট দলিলপত্রও পরীক্ষা প্রক্রিয়াধীন।


ড্রোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য রাজস্ব ও জরিমানা আদায়ের পাশাপাশি কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


টিআই

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement