৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা বেতনক্রমে ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবর সংশ্লিষ্ট কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
নিয়োগপ্রাপ্তদের বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ এবং দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে শেষ করলে তাদের চাকরিতে স্থায়ী করা হবে।
আরএন