ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আরব সাগরে ৫২৬ কেজি মাদকসহ ৫ পাকিস্তানি আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আরব সাগরে লক্ষদ্বীপের পশ্চিমে অভিযান চালিয়ে ৫২৬ কেজি উচ্চমানের হেরোইন ও মেথামফেটামিন জব্দ করেছে ভারতীয় কোস্ট গার্ড। এ সময় একটি ইরানি ধাও থেকে পাঁচ পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।

ভারতীয় কোস্ট গার্ডের এক বিবৃতিতে জানানো হয়, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩ হাজার কোটি রুপি।

গুজরাটের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) এবং একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। লক্ষদ্বীপের পশ্চিমে সন্দেহজনক ধাওটির অবস্থান শনাক্ত করার পর দীর্ঘ সময় নজরদারি ও ধাওয়া শেষে সেটিতে অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানে ৫২৬ কেজি হেরোইন ও মেথামফেটামিন জব্দের পাশাপাশি পাঁচ পাকিস্তানি ক্রুকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নিয়ে জাহাজটি মুম্বাইয়ে নেওয়া হয়েছে। সেখানে একাধিক সংস্থা তাদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

কোস্ট গার্ডের দাবি, এই অভিযান আন্তঃদেশীয় মাদক পাচারের একটি বড় নেটওয়ার্কের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য। আরব সাগরের সামুদ্রিক পথগুলো দীর্ঘদিন ধরে মাদক পাচারবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ভারতীয় কোস্ট গার্ডের তথ্যমতে, এর আগে ২০২৫ সালের এপ্রিলে গুজরাট এটিএস-এর সঙ্গে যৌথ অভিযানে গুজরাট উপকূলের কাছে ৩০৭.৫ কেজি মাদক জব্দ করা হয়েছিল।

 এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement