ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআইএসএফের ৪ সদস্য নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে ৪ জনকে হত্যার অভিযোগ উঠেছে এক কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআইএসএফ) সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

জানা যায়, সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটের দিকে মাশকা গ্রামের সেবা জলবিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালনরত সিআইএসএফ সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর পরই এক সদস্য গুলি চালান।

গুলিতে আহত ৪ সদস্যকে হিমাচল প্রদেশের এনএইচপিসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন সহকারী কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, উপপরিদর্শক লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার।

অভিযুক্ত সদস্যের নাম হেড কনস্টেবল অবদেশ কুমার সিং। সিআইএসএফের তথ্য অনুযায়ী, তিনি নিজের কাছে থাকা একে-৪৭ রাইফেল দিয়ে দপ্তর চত্বরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান।

তার কাছে ১৫০টি গুলি ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। অভিযুক্ত অবদেশ কুমার সিংকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ গুলি চালানোর পেছনের প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখছে।

এসএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement