কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি।
বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। পিএসসির পরামর্শের পর রাষ্ট্রপতির অনুমোদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়।
এফএস