ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম
X
Advertisement

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং করার আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে কোনও ব্যক্তির বিরুদ্ধে প্রেস ব্রিফিং করে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

রিটে আসিফ মাহমুদকে নিয়ে দেওয়া প্রেস ব্রিফিংয়ের ভুল স্বীকার করতে দুদককে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় গণমাধ্যমে তথ্য প্রকাশ বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কোনও ব্যক্তির সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করা থেকে বিরত থাকতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদকের এক কর্মকর্তার বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

পরে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আসিফ মাহমুদ। এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনি নোটিশও পাঠানো হয়। নোটিশে বলা হয়, দুদকের বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আসিফ মাহমুদের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

তবে দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান কোনও রাজনৈতিক চাপ বা পক্ষপাতিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে না। অভিযোগগুলো আইন অনুযায়ী যাচাই করা হচ্ছে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement