ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদাবরে বাড়িতে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনকে আদাবর থানা পুলিশ এবং এজাহারভুক্ত আসামি হাবিবুল্লাহ ওরফে রাসেলকে র‍্যাব-২ গ্রেপ্তার করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং র‍্যাব-২ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, শ্যামলী হাউজিং এলাকার ওই বাড়িতে একদল ব্যক্তি হামলা চালিয়ে ফটকসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। ঘটনার পর আদাবর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং হামলায় জড়িতদের শনাক্তে অভিযান চালায়। পরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এর আগে বাড়িটি দখলের চেষ্টা নিয়েও বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম জানান, বাড়ি দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা আদাবর থানার মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি হাবিবুল্লাহ ওরফে রাসেলকে নোয়াখালীর চাটখিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএফ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement