ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপী প্রশিক্ষণ
✎
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ২৭.০৯.২০২৬ ৪:০৬ পিএম
X
Advertisement

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ২৫ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তিন সপ্তাহব্যাপী (১৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬) আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের অংশ হিসেবে এলজিইডির অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর আওতায় চলমান বিভিন্ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর।

এ সময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement