ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যাত্রাবাড়ীতে নিখোঁজ ৬৫ বছরের আবু নাঈম, সন্ধান চায় পুলিশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে নিখোঁজ ৬৫ বছর বয়সী আবু নাঈমের সন্ধান চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ আবু নাঈম নিজ জেলা নোয়াখালী থেকে তাবলীগ জামায়াতে অংশ নিতে টঙ্গীতে আসেন। পরদিন ১৯ সদস্যের একটি দলের সঙ্গে টঙ্গী থেকে শরীয়তপুর যাওয়ার পথে তারা যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পৌঁছান।

 মাগরিবের নামাজ শেষে দলের অন্য সদস্যরা শরীয়তপুরগামী বাসে উঠে পড়লেও আবু নাঈম বাসে ওঠেননি। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি পরিবারকে জানানো হলে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 নিখোঁজ আবু নাঈমের পিতার নাম মৃত আব্দুল হালিম ডিলার এবং মায়ের নাম হালিমা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা অমরপুর (হালিম ডিলারের বাড়ি), ইউনিয়ন-চাপরাশিরহাট, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী।

 পুলিশ জানিয়েছে, আবু নাঈমের সন্ধান পেতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

 আবু নাঈমের সন্ধান পেলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জের ০১৩২০-০৪০৫০৯ নম্বরে অথবা তাঁর সন্তান মেহেদী আদনানের ০১৬২৭-৪৯০২০২ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement