ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। একই সঙ্গে দ্রুত ছবিটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ছাত্রদল অভিযোগ করে, ডাকসুর বর্তমান পরিষদ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে উপেক্ষা করে জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তির প্রতি অনুরাগ প্রকাশ করেছে।

ছাত্রদল আরও দাবি করে, ১৯৪৮ সালে জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণার প্রতিবাদ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে ভাষা আন্দোলনের সূচনা হয়। পরবর্তী সময়ে এই আন্দোলন বাঙালির স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়। ফলে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা।

ছবিটি অপসারণ না করা হলে ১৯৪৮ সালের মতো প্রগতিশীল ছাত্রদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে ছাত্রদল।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অবিলম্বে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে হবে। পাশাপাশি ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি জানান তিনি।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement