ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব হামলা চালানো হয়।

হামলায় কয়েকজন আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই পাইপলাইনটির নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও বিশেষায়িত কারিগরি দল মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা পাইপলাইনটির নিরাপত্তা পরিস্থিতি যাচাই করেন।

মন্ত্রণালয়ের ভাষ্য, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরিস্থিতির পরবর্তী কোনো পরিবর্তন হলে তা জানানো হবে।

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় এ সপ্তাহের শুরুতেও হামলা চালানো হয়েছিল। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিরা আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

এসব হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এর ফলে কিছু স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে।
 
এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement