অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
এর পরদিন ৬ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন শেখ মোহাম্মদ মোরশেদ। ৭ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। পরদিন ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান।
পরবর্তীতে ১৩ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হককে।
সেই নিয়োগের ধারাবাহিকতায় দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা এবার পদত্যাগ করলেন।
আরএন